স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের হয়ে একই জার্সি গায়ে মাঠ মাতিয়ে থাকেন তারা। তবে ক্লাবের জার্সিতে দুজন ভিন্ন ভিন্ন জায়গায়।বার্সেলোনার জার্সিতে নিজের সেরাটা জানান দিয়ে যাচ্ছেন নেইমার। আর লিভারপুলের হয়ে ফিরমিনো।
তবে বার্সায় হয়ে দারুণ পারফর্ম করা নেইমারের মতো হওয়ার স্বপ্ন দেখছেন ফিরমিনো।কাতালান ক্লাবটিতে সময়ের সেরা তারকা মেসির পরই নেইমারের অবস্থান বিবেচনা করা হয়। তাই একই ক্লাবের না হলেও লিভারপুলের জার্সিতেই নেইমারের মতো পারফর্ম করার ইচ্ছা ফিরমিনো।
নিজের স্বপ্নের কথা জানিয়ে ফিরমিনো বলেন, ‘ক্লুপের (লিভারপুল বর্তমান কোচ) অধীনে আমি সাড়ে চার বছর বুন্দেসলিগায় খেলেছি।আমি জানি তিনি একজন খেলোয়াড়ের কাছ থেকে কি চান। আপনি কখনো তাকে হারাতে পারবেন না। আমাকে লিভারপুলের নেইমার বানাতে পারবে কিনা সেটাও তার উপর নির্ভর করছে।’
২০১৫-১৬ মৌসুমে লিভারপুলের হয়ে ১১টি গোল করেছেন ফিরমিনহো। চলতি মৌসুমে ৫ ম্যাচ খেলে ৩ গোল করেছেন তিনি।

