
স্পোর্টস ডেস্ক : বিজ্ঞাপনের একটি কাজে অংশ নিতে সকালে হেলিকপ্টারে করে কক্সবাজার যান সাকিব। সাকিবকে নামিয়ে দিয়ে ঢাকার উদ্দেশে আকাশে উড়ে যাওয়া কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। ফলে অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশ ক্রিকেটের এই তারকা।
জানা গেছে, ওয়াই টেকনোলজি নামের কোম্পানির একটি পণ্যের শুটিং করতে ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে নিয়ে আজ (শুক্রবার) সকালে হেলিকপ্টারটি ইনানি পৌঁছে। সাকিবকে নামিয়ে দিয়ে ফেরার পথে কিছু দূর গিয়েই বিধ্বস্ত হয় হেলিকপ্টার। সাকিব এর আগেই নেমে গেছেন। তিনি নিরাপদে আছেন।
তবে এই ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিকত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

