ঢাকাThursday , 15 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিদানের কৌশলেই এমন জয়

Link Copied!

zidane
স্পোর্টস ডেস্ক : অনেকেই তার কোচিং দক্ষতা নিয়ে এখনও সংশয় রাখেন। তার পরেও দমে থাকেননি। নিজের দক্ষতার পরিচয় বার বারই তুলে ধরছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। তার কৌশলে পিছিয়ে পড়েও জয়ের দেখা পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
জয়ের পর নিজের বদলি খেলোয়াড় নামানোর কৌশলকেই কৃতিত্ব দিয়েছেন জিদান, ‘আমরা শুরুতে ভুগেছি। তারপরেও আমি খুশি কারণ এরমাঝেও আমরা জয় পেয়েছি। যেসব পরিবর্তন আনা হয়েছে তাতে বাড়তি কিছু পাওয়ার লক্ষ্য ছিল। যেভাবে হামেস, মোরাতা ও লুকাস পরিবর্তনের পর খেলেছে, তাতে আমি সত্যি সন্তুষ্ট।’
চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচে স্পোর্তিং লিসবনকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যেখানে একটি করে গোল করেন রোনালদো ও মোরাতা। ৮৯ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে সমতা ফেরান রোনালদো। এরপর যোগ করা অতিরিক্ত সময়ে মোরাতার হেডে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের। এর আগে ৪৭ মিনিটে এগিয়ে যায় স্পোর্তিং লিসবন।