ঢাকাThursday , 15 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশের উদ্বোধন

দৈনিক পাঞ্জেরী
September 15, 2016 12:39 pm
Link Copied!

mogbazar-eskaton-flyoverনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। মগবাজার-মৌচাক নির্মাণাধীন প্রকল্পের প্যাকেজ সিক্স’র আওতায় যান চলাচলের জন্য এক কিলোমিটার দূরত্বের অংশটুকু উদ্বোধন করা হয়।
এর আগে প্রথম দফায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের সামনে থেকে সাত রাস্তা পর্যন্ত ফ্লাইওভারের অংশ যান চলাচলের উন্মুক্ত করা হয়।
গত ৩০ মার্চ ফ্লাইওভারের সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি অংশটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি ফ্লাইওভারটির নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।
দুই বছরের মধ্যে নির্মাণ শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় এর সময় বাড়ানো হয়েছে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত।
ভারতের সিমপ্লেক্স নাভানা জেভি, চীনের দ্য নাম্বার ফোর মেটালার্জিক্যাল কনস্ট্রাকশন ওভারসিজ কোম্পানি (এমসিসিসি) এবং তমা কনস্ট্রাকশন ফ্লাইওভারটি নির্মাণ করছে।