ঢাকাMonday , 12 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাকিবের সমবেদনা

দৈনিক পাঞ্জেরী
September 12, 2016 12:24 am
Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

স্পোর্টস ডেস্ক : টঙ্গীর বিসিক শিল্পনগরীতে অবস্থিত ট্যাম্পাকো অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং কারখানায় শনিবার সকালে আগুন লাগে। গতকালই ২৪ জনের মৃত্যু হয়। আজ ওই দুর্ঘটনায় দগ্ধ রিপন দাস (৩৫) নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর বিকেলে চারজনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৯-এ। টঙ্গীর ওই কারখানায় বিস্ফোরণে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন সাকিব আল হাসান। দুর্ঘটনাটিকে মর্মান্তিক হিসেবে উল্লেখ করেছেন তিনি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এমন প্রার্থনাই করছেন সৃষ্টিকর্তার কাছে।
রোববার নিজের ফেসবুক পেজে সাকিব আল হাসান লিখেছেন, ‘টঙ্গীতে ঘটে যাওয়া দুর্ঘটনাটি সত্যি মর্মান্তিক। আমরা আশা করছি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং প্রার্থনা করছি যেন সৃষ্টিকর্তা নিহতদের পরিবার পরিজনকে শক্তি দেন এই দুঃসময় পেরিয়ে যাওয়ার।’