ঢাকাSunday , 11 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

দৈনিক পাঞ্জেরী
September 11, 2016 11:30 pm
Link Copied!

hamid-hasina
নিজস্ব প্রতিবেদক : বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানিয়েছেন।
এদিকে,  আগামী বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কানাডা ও যুক্তরাষ্ট্রে ১১ দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করবেন। সাক্ষাৎকালে তার কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতিরও প্রধানমন্ত্রীর এ সফরের সাফল্য কামনা করেন।
সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী ফিফথ রিপপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)-এ যোগদানে কানাডায় চারদিন অবস্থান করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদানে শেখ হাসিনা ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।