ঢাকাTuesday , 6 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়ায় ৩ নম্বর ফেরিঘাট বিলীন

Link Copied!

floodরাজবাড়ী প্রতিনিধি : পদ্মায় তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট বিলীন হয়ে গেছে।মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঘাটটি বিলীন হয়ে যায়। বর্তমানে ১ ও ৪ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এক মাস বন্ধ থাকার পর সোমবার দুপুরে ১ নম্বর ও বিকেলে ৪ নম্বর ফেরিঘাটটি চালু করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। ভাঙনের কারণে ২ নম্বর ঘাটটি আগে থেকেই বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে ১ ও ৪ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে যেকোনো সময় ঘাট দুটি বিলীন হয়ে যেতে পারে। আর ঘাট দুটি বিলীন হয়ে গেলে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ এ পথে বিচ্ছিন্ন হয়ে যাবে।