ঢাকাTuesday , 6 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে পিস্তল-গুলিসহ আটক ২

Link Copied!

armsঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ থেকে দুটি পিস্তল, ৭টি গুলি ও দুটি ম্যাগজিনসহ দুজনকে আটক করেছে র‌্যাব।মঙ্গলবার সকালে সদর উপজেলার বিষয়খালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বিষয়খালী গ্রামের মঙ্গল আলীর ছেলে শাহ জালাল (৩০) ও একই গ্রামের আলাউদ্দিনের ছেলে আশরাফ হোসেন (৩৫)।
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর মনির আহমেদ জানান, র‌্যাবের একটি দল বিষয়খালী গ্রামে অভিযান চালায়। অভিযানকালে তারা বিষয়খালী বাজারের শাহ জালালের চায়ের দোকান থেকে একটি পিস্তল উদ্ধার করে। এ সময় তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আশরাফকে আটক করা হয়। দুজনের স্বীকারোক্তিতে আরো একটি পিস্তল, ৭টি গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।