নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়াকে আটক করেছে পুলিশ।সোমবার ভোরে নলডাঙ্গা উপজেলার সাতারভাগ এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ছাড়া তার পিতা শাখারীপাড়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষক জালাল উদ্দিনকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

