চট্টগ্রাম প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাদল খান (৩৪) নামে এক বিএনপি কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলা সদরে নিজের চায়ের দোকান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় বাদলের স্ত্রীকেও সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সোমবার সকালে বাদল খানের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। একই স্থান থেকে বাদল খানের স্ত্রীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন জানান, বাদল খান উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

