ঢাকাSaturday , 3 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ৯ মামলার আসামি গ্রেপ্তার

Link Copied!

Arrestচট্টগ্রাম প্রতিনিধি : অস্ত্র ও হত্যাসহ ৯ মামলার আসামি টিটন কুমার ওরফে ছোটনকে (৩৭) গ্রেপ্তার করেছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার পুলিশ। শনিবার সকালে নগরীর বায়েজিদ থানার কয়লার ঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, ছোটন ভারতে গ্রেপ্তার দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ হোসেনের সহযোগী। এ ছাড়া চট্টগ্রাম কারাগারে বন্দি সন্ত্রাসী সরওয়ার ও ম্যাক্সনের সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতো। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় খুন, অস্ত্র, চাঁদাবাজিসহ ৯টি মামলা রয়েছে।