পাবনা প্রতিনিধি : দুদকের মামলায় পাবনার বেড়া পৌরসভার প্রাক্তন কমিশনার এনামুল হক শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পায়না গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
বেড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহম্মেদ জানান, শামীমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

