ঢাকাSaturday , 3 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Link Copied!

bogra_mapবগুড়া প্রতিনিধি : বগুড়ায় হরিদাস (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে শহরের হাজিপাড়া এলাকার একটি ধানের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল আজিজ জানান, শহরের ধরমপুর এলাকায় হরিদাসের সেলুনের দোকান ছিল। শুক্রবার রাতে সেলুনে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, হরিদাস নওগাঁর রানীনগর উপজেলার বাসিন্দা। ৮-১০ বছর আগে তিনি বগুড়া শহরে আসেন। পরে বড় কুমিড়া এলাকায় জমি কিনে সেখানে বসবাস শুরু করেন।