ঢাকাFriday , 2 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযান, আটক ১

Link Copied!

Arrest-17গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়েছে যৌথবাহিনীর সদস্যরা। এ সময় মজিদ (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার আসফিকুজ্জামান।
গ্রেপ্তার আব্দুল মজিদ ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের খঞ্চাপাড়া গ্রামের জয়েন উদ্দিন ব্যাপারীর ছেলে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান, ভোর থেকে পুলিশ ও বিজিবির সদস্যরা নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদের খঞ্চাপাড়া, বাগবাড়ি ও দেলুয়াবাড়ি চরে অভিযান চালায়। অভিযানে আব্দুল মজিদ নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।