ঢাকাThursday , 1 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে জিহাদি বইসহ ৩ জেএমবি আটক

Link Copied!

jmbসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে জিহাদি বইসহ তিন জেএমবি সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
আটককৃত জেএমবির সদস্যরা হলেন উল্লাপাড়া উপজেলার চরমোহনপুর গ্রামের হাজী আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমীন (৩২), চর মোহনপুর উত্তরপাড়ার পর্বত আলীর ছেলে আলমাস (৩০) ও চাকশা দক্ষিণপাড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে ইসরাফিল (২৪)।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ওহেদুজ্জামান জানান, আটককৃতরা জেএমবির শীর্ষ নেতা সামিউল ওরফে রবিন ওরফে তালহার মাধ্যমে জেএমবিতে যোগদান করেন। হাইকমান্ডের নির্দেশে তারা মাঠ পর্যায়ে সদস্য বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।