ঢাকাThursday , 1 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

Link Copied!

Accidentসিলেট প্রতিনিধি : সিলেট-সুনামগঞ্জ সড়কের যুগীরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৫-২০ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইব্রাহিম আলী (৪৫)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ও সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের মধ্যে যুগীরগাঁওয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি বাসের চালক ইব্রাহিম আলী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন জানান, দুর্ঘটনায় একটি বাসের চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।