ঢাকাThursday , 1 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জামায়াত-শিবিরের নেতাসহ আটক ২১

Link Copied!

shibirযশোর প্রতিনিধি : নড়াইলে পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন নেতাসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ২১ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় পাঁচটি ককটেল ও জিহাদি বই উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে নড়াইল সদর থানায় জামায়াত-শিবিরের তিন নেতাসহ ১০ জন, লোহাগড়া থানায় পাঁচজন, কালিয়া থানায় তিনজন এবং নড়াগাতী থানায় তিনজন।
নড়াইলের সহকারী পুলিশ সুপার (সদর/সার্কেল) এসএম কামরুজ্জামান জানান, নাশকতার পরিকল্পনা করছিল তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. ইজাজুল হক (৩৫), হবখালী ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি হেদায়েত হোসেন (২৬) ও হবখালী ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মুজিবুর রহমানকে (৩৬) আটক করা হয়।।
আটককৃত ইজাজুল হক লস্করপুর গ্রামের রফিকুজ্জামান মোল্যার ছেলে। তার বাড়ি থেকে পাঁচটি ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। হেদায়েত হোসেন কাগজীপাড়া গ্রামের আব্দুল গফফার মোল্যার ছেলে ও মো. মুজিবুর রহমান কাগজীপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।