ঢাকাTuesday , 30 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মম-নাঈমের ‘পূর্ণতা’

Link Copied!

momo_nayemবিনোদন ডেস্ক : চয়ন আর শিউলির ছোট সংসার। চয়ন একটি প্রাইভেট ফার্মে অনেক দিন ধরেই কাজ করে। তাই জীবন-যাপনের অভ্যাসটা বড় একঘেঁয়ে হয়ে গেছে। শিউলির উচ্চকণ্ঠের তীব্র চিৎকারে সকালের ঘুম ভাঙে চয়নের। তারপর অফিসের উদ্দেশ্যে দৌড়।
আর চয়ন অফিসে চলে গেলে ভারতীয় সিরিয়াল দেখা শুরু হয় শিউলির। তারপর সন্ধ্যায় বাসায় ফিরেন চয়ন। এসেই শিউলির নানারকম জেরার (যেমন : টিফিন খাওয়া) মুখে পড়তে হয় চয়নকে। ঘুমাতে গিয়ে শিউলি যখন কোনো অনুষ্ঠানের বিষয় আবেগ নিয়ে শেয়ার করতে যায় তখন দেখে চয়ন নাক ডেকে ঘুমাচ্ছে। এভাবে চলতে থাকে চয়ন-শিউলির সংসার। কিন্তু হঠাৎ করেই চয়নের মধ্যে পরিবর্তন লক্ষ্য করে শিউলি। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক পূর্ণতা। রাকেশ বসুর রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় এতে চয়ন চরিত্রে অভিনয় করেছেন নাঈম আর শিউলি চরিত্রে দেখা যাবে জাকিয়া বারী মমকে। সঙ্গে আলাপকালে এমনটাই জানান নির্মাতা।
গত ২০-২১ আগস্ট নগরীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ঈদুল আযহায় নাটকটি চ্যানেল নাইনে প্রচারিত হবে বলেও জানান নির্মাতা রাকেশ।