ঢাকাTuesday , 30 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘গোলমাল-ফোর’ নিয়ে মুখ খুললেন কারিনা

Link Copied!

KARINAবিনোদন ডেস্ক : গোলমাল ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমায় অভিনয় করেছিলেন কারিনা কাপুর। কিন্তু রোহিত শেঠি পরিচালিত গোলমাল-ফোর সিনেমায় কারিনা থাকছেন কিনা তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
এ সিনেমায় কারিনার পরিবর্তে দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাটের অভিনয়ের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত রোহিত শেঠি বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন।
এদিকে কারিনাকে গোলমাল-ফোর সিনেমায় না নেওয়ার যুক্তি হিসেবে রোহিত শেঠি জানিয়েছেন, ডিসেম্বরে মা হচ্ছেন কারিনা। এ কারণেই তাকে সিনেমার জন্য প্রস্তাব দেওয়া হয়নি। তবে সিনেমার কোনো একটি গানে কারিনা থাকবেন বলে আশা ব্যক্ত করেছেন এই নির্মাতা।
এদিকে রোহিত শেঠির এমন ধারণাতে ভীষণ অবাক হয়েছেন কারিনা। এ প্রসঙ্গে কারিনা সাংবাদিকদের বলেন, ‘আমি গর্ভবতী হই আর না হই যে কেউ আমাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিতে পারবে। আর রোহিত শেঠির ভয় কিসের বরং আমার তাকে ভয় পাওয়া উচিত।’
তিনি আরো বলেন, ‘আমি আবার স্বাভাবিক জীবনে ফিরব। আমি আমার পেশাকে খুব ভালোবাসি। মায়ের পেট থেকে আমি অভিনয় করতে চাইতাম। ৮০ বছর বয়স পর্যন্ত অভিনয় করে যাব।’
বর্তমানে বীরে ডি ওয়েডিং সিনেমার কাজ নিয়ে ব্যস্ত কারিনা। এ সিনেমায় আরো দেখা যাবে সোনম কাপুরকে। সিনেমাটি পরিচালনা করছেন শশাঙ্ক ঘোষ।