ঢাকাTuesday , 30 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অন্তরঙ্গ দৃশ্যে পরম-রাইমা

Link Copied!

topবিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী পরমব্রত ও রাইমা সেন। বাংলাদেশেও রয়েছে তাদের পরিচিতি। ইতিপূর্বে একাধিক ভিন্ন ভিন্ন সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন দুজন।
‘মি আমোর’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন পরম-রাইমা। এতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন এই জুটি। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সিনেমার অফিসিয়াল টিজার। এতেই এমন দৃশ্য দেখা যায়।
প্রকাশিত টিজারে লং শটে দেখা যায়- সাগরের ঢেউ। অনেক দূরে একটি শহরের একাংশ। পরে মিড লং শটে ক্যমেরাবন্দি পরমব্রত। তিনি আনমনে সিগারেট টানছেন। পরের দৃশ্যে দেখা মেলে রাইমা সেনের। এভাবেই নানা মুহূর্তে রাইমা-পরম কাছে আসেন। তাদের দেখা যায় বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তে।
এ সিনেমার মূল দুই চরিত্র রিজু আর শ্রী। তাদের ভালোবাসার গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। শরীরী ভালোবাসা আর মানসিকতার যে দ্বন্দ্ব বারবার সামনে চলে আসে, তাই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সুমন ঘোষ পরিচালিত এই সিনেমায় ভিন্ন ঘরানার চরিত্রে দেখা যাবে রাইমা আর পরমব্রতকে।