ঢাকাSunday , 28 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে পরিবারের সদস্যদের মারধর করে ডাকাতি

Link Copied!

dakatiবরিশাল প্রতিনিধি : বরিশালে গভীর রাতে মা-মেয়ে ও নাতনিকে মারধর করে মালামাল লুটে নিয়েছে ডাকাতরা।
শনিবার গভীর রাতে বরিশাল মেট্রোপলিটন এলাকাধীন কর্ণকাঠীর খান বাড়িতে এ ঘটনা ঘটে।
রোববার বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাহাবুবুল আলম।
কামরুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ওই গ্রামের মৃত আব্দুল লতিফ খানের ছেলেরা বিদেশ থাকেন। আর আব্দুল লতিফ খানের স্ত্রী নাসিমা খানম, মেয়ে লুনা বেগম ও তার শিশু মেয়ে বাড়িতে থাকেন। গত রাতে ওই বাড়িতে হানা দেয় ৮/১০ ডাকাত।
ডাকাতরা প্রথমে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নাসিমা খানম, লুনা ও শিশুটির গলায় ছুরি ধরে জিম্মি করে। এক পর্যায় তাদের মারধর করে। শেষ পর্যন্ত ঘরের তিনটি আলমিরা ভেঙে নগদ ৩০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণ নিয়ে যায়।
ওসি এস এম মাহাবুবুল আলম জানান, ঘটনাটি পরিকল্পিত। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগও গ্রহণ করেছে।