ঢাকাSunday , 28 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তথ্য গোপন করায় বাড়িওয়ালা গ্রেপ্তার

Link Copied!

Handcuffনিজস্ব প্রতিবেদক : জঙ্গিদের তথ্য গোপন করার অভিযোগে পাইকপাড়ার বাড়ির মালিক নূরুদ্দিন দেওয়ানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলার পুলিশ সুপার মইনুল হক এ তথ্য জানান। তিনি বলেন, ভাড়াটিয়াদের যথাযথ তথ্য সংরক্ষণ না করায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে তামিম চৌধুরী ও তার দুই সহযোগী নিহত হন।
পুলিশ সুপার বলেন, ‘জঙ্গিরা নারায়ণগঞ্জে অবস্থানরত বিদেশিদের ওপর হামলার পরিকল্পনা করছিল। তিন জঙ্গির মধ্যে দুজন ওষুধ কোম্পানি একমিতে চাকরির পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নেয়। এ সময় তারা একটি আইডি কার্ডের ফটোকপি দিয়েছিল। ওই আইডি কার্ড পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’