ঢাকাSunday , 28 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

Link Copied!

bondukকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুকুল মুন্সী (৪৫) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাতে মিরপুর উপজেলার মশানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পিস্তল, দুটি গুলি, দুটি চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। মুকুল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর বারমাইল গ্রামের মৃত ইউসুফ মুন্সীর ছেলে।
কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র‌্যাব-১২-এর একটি টিম রাত ৩টার দিকে সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করলে ঘটনাস্থলে মুকুল মুন্সী মারা যান। এ সময় অন্যরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, মুকুল মুন্সীর বিরুদ্ধে ভেড়ামারাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে অর্ধডজন মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।