ঢাকাSaturday , 27 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা হত্যা মামলার আসামি আহত

Link Copied!

bondukনোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা আবু সুফিয়ান হত্যা মামলার আসামি আবুল কালাম আজাদ (৩৫) আহত হয়েছেন।
শনিবার ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ছোয়াতলি এলাকায় এ ঘটনা ঘটে। আজাদ চরপাবর্তী গ্রামের মৃত আবদুল ওহাবের ছেলে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার একে জহিরুল ইসলাম বলেন, ৪ আগস্ট যুবলীগ নেতা আবু সুফিয়ানকে গুলি হত্যা করা হয়। আজাদ এ হত্যা হামলার এক নম্বর আসামি। আজাদকে গত বৃহস্পতিবার রাতে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। আজাদকে নিয়ে শনিবার ভোরে অস্ত্র উদ্ধারের জন্য চরপাবর্তী ইউনিয়নের ছোয়াতলি এলাকায় গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তার সহযোগীরা। পরে আজাদ পালানোর সময় পুলিশের গুলিতে আহত হন। ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, দুটি ছোরা ও তিনটি গুলি উদ্ধার করা হয়।