ঢাকাFriday , 26 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ঝোপ বুঝে কোপ মারছে

Link Copied!

workars-partyনিজস্ব প্রতিবেদক : রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের পাশে থেকে অন্যত্র সরিয়ে নিতে বিএনপি যে দাবি জানিয়েছে, তা ‘ঝোপ বুঝে কোপ’ মারার মতো বলে মন্তব্য করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
বিবৃতিতে বলা হয়, সুন্দরবনসহ দেশের সম্পদ রক্ষায় তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ বিভিন্ন সংগঠন যে দাবি তুলেছে, সেই দাবি প্রসঙ্গে বিএনপি কোনো দিনও কথা বলেনি। বরং তারা যখন ক্ষমতায় ছিল, তখন দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন এশিয়া এনার্জির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। অন্যদিকে, বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে পাইপ লাইনে গ্যাস ভারতে রপ্তানি করেছিল তারা। এ সবের প্রতিবাদ করায় বিএনপি সরকার ছয়জন প্রতিবাদকারীকে হত্যা করে। কিন্তু বর্তমানে সরকারের বিরুদ্ধে অন্যসব ইস্যুতে কোনো আন্দোলন গড়ে তুলতে না পারায় সুন্দরবন রক্ষার নামে ‘ঝোপ বুঝে কোপ’ মারতে চাচ্ছে বিএনপি। কারণ সুন্দরবন রক্ষায় এখন গোটা দেশ সোচ্চার।
বিবৃতিতে আরো বলা হয়, সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র হওয়ার পাশাপাশি আরো বেশ কিছু শিল্প কারখানা গড়ে উঠবে। ফলে বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য সকল শিল্প কারখানার বর্জ্যের কারণে সুন্দরবনের পরিবেশের ব্যাপক ক্ষতি হবে।