ঢাকাFriday , 26 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

Link Copied!

manob_bondhonনিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করেছে প্রতিরোধ যোদ্ধা পরিষদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি মানববন্ধন করে।
মানববন্ধনে সংগঠনের সভাপতি আব্দুল হাকিম সেলিম জানান, জাতির পিতার হত্যার প্রতিবাদ করতে গিয়ে অনেকেই লাঞ্ছনার শিকার হয়েছেন। কেউ কেউ জেলের ঘানি টেনেছেন। দণ্ডিত, অপমানিত এমনকি ভিটে বাড়িও ছাড়তে হয়েছে অনেককে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ঠিক তখনই ৭১ ও ৭৫ এর ঘাতকেরা আজ হুঙ্কার দিচ্ছে দেশকে বিপন্ন করতে। তাই সবাইকে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
সংগঠনের সহসভাপতি কবির হোসেনের নেতৃত্বে মানববন্ধনে ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম খসরু, সমন্বয়কারী স্বপন চন্দ প্রমুখ।