ঢাকাWednesday , 24 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মন্দিরের তত্ত্বাবধায়ককে কুপিয়ে হত্যার চেষ্টা

Link Copied!

Narsindhiনরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে চিত্তরঞ্জন আর্য নামে মন্দিরের এক তত্ত্বাবধায়ককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর শ্রী শ্রী কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
পাঁচদোনা পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) মহসিন হোসাইন জানান, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে এসে তিন যুবক রঘুনাথপুর গ্রামের কালী মন্দিরের পাশে চিত্তরঞ্জনকে দোকানের মধ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় চিত্তরঞ্জনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।