সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়িয়া গ্রাম থেকে আঁখি খাতুন (১২) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আঁখি ওই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আমিনুল ইসলাম জানান, সকালে ঘরের মধ্যে আঁখি খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, মায়ের সঙ্গে অভিমান করে আঁখি আত্মহত্যা করেছে।

