ঢাকাTuesday , 23 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা

Link Copied!

Ctg_Portনিজস্ব প্রতিবেদক : নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বিভিন্ন জাহাজ থেকে পণ্য খালাসে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
সরকার ঘোষিত মজুরি বাস্তবায়নসহ ৪ দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে বহির্নোঙ্গরে বিভিন্ন মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে।
এ ছাড়া চট্টগ্রামের বিভিন্ন ঘাট ও গুদামেও পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। তবে ধর্মঘটের মধ্যে চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে বন্দর সূত্র জানিয়েছে।
বাংলাদেশ নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. বশিরুল ইসলাম জানান, সরকার ঘোষিত মজুরি মালিকরা বাস্তবায়ন না করায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন নৌযান শ্রমিকরা। দাবি মেনে নেওয়া না পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।