ঢাকাTuesday , 23 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্যান্ট না পরেই কেনার উপায়

Link Copied!

pant14লাইফস্টাইল ডেস্ক : আরামদায়ক এবং পছন্দনীয় প্যান্ট পরতে কার না ভালো লাগে। তার ওপর সামনে ঈদ। তাই ঈদ উপলক্ষে নতুন প্যান্ট কেনা চাই।
প্যান্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্যান্ট সঠিক মাপের অর্থাৎ ফিট হওয়া জরুরি। কারণ আন-ফিট প্যান্ট তো আর পরা যায় না। ধরুন দোকানে যাওয়ার পর, পছন্দমতো প্যান্ট আপনি পেয়ে গেলেন। কিন্তু কেনার আগে এবার আপনার জানা জরুরি, প্যান্টটি আপনার পুরোপুরি ফিট হবে নাকি হবে না। আর এটা জানার জন্য দরকার ট্রায়াল রুম। কেননা ট্রায়াল রুমে প্যান্টটি পরে এ ব্যাপারে সহজে নিশ্চিত হওয়া যায়।
কিন্তু দোকানে যদি ট্রায়াল রুম না থাকে, তাহলে? পছন্দের প্যান্টটা কেনা হবে না! মন ভাঙা এমন ঘটনা ঘটতেই পারে।
এক্ষেত্রে আপনাকে যদি বলি যে, পছন্দের প্যান্টটি আপনার কোমরের মাপের নাকি মাপের নয়, সেটা আপনি প্যান্টটি না পরেই নির্ধারণ করতে পারবেন, তাহলে ব্যাপারটা কেমন হবে?
হ্যাঁ, সত্যি তাই। প্যান্ট মাপসই কিনা তা জানতে আপনাকে সবসময় তা পরে দেখার জন্য নির্ভরশীল হতে হবে না। এটা জানার খুব সহজ একটা কৌশল রয়েছে।
আর তা হচ্ছে, যদি প্যান্টের কোমরের অংশ আপনার গলার মাপমতো হয়, তাহলে প্যান্ট আপনার কোমরের মাপসই হবে। এজন্য প্যান্টের কোমরের অংশের দুই প্রান্ত আপনার গলার পেচিয়ে দেখুন, ঘাড়ে একত্রিত হচ্ছে কিনা দুই প্রান্ত। যদি হয়, তাহলে তা আপনার কোমরের মাপসই হবে। বিষয়টি ভালোমতো বুঝতে নিচের ভিডিওটি দেখুন।