ঢাকাMonday , 22 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সময় বড়জোর নয় মাস

Link Copied!

Dr.-Zafarullahনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলায় আগামী নয় মাসের মধ্যে ‘রাজনীতির আলোকে’ বিচারের রায় হতে পারে জানিয়ে তাকে ঘুরে দাঁড়াতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
২০ দলের বাইরের বিরোধী দলগুলোকে একত্রিত করে বাংলাদেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দেলনকে সুসংহত করার তার হাতে বড় জোড় নয় মাস সময় আছে বলেও মনে করেন তিনি।
পাশাপাশি জাফরুল্লাহ চৌধুরী এবার ১৫ আগস্ট জন্মদিন পালন না করায় খালেদা জিয়াকে সাধুবাদ জানিয়েছেন। এছাড়া বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়া এবং দলের জ্যেষ্ঠ নেতাদের ভূমিকার কঠোর সমালোচনা করেন। এর বাইরে খালেদা জিয়ার আরও কিছু ‘করণীয়’ও তুলে ধরেন।
বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত জাফরুল্লাহ প্রায় সাড়ে ৩ হাজার শব্দের এক খোলা চিঠিতে খালেদা জিয়াকে এসব কথা বলেছেন। এর আগেও খালেদা জিয়ার উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছিলেন তিনি।
এবার জাফরুল্লাহ চিঠিতে খালেদা জিয়াকে জামায়াতের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, দলে গণতন্ত্র ও গঠনতন্ত্রের চর্চা করা, প্রতিদিন নিয়মিত সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মীদের সাক্ষাৎ দেওয়া, কূপমণ্ডূকতা পরিহার, দলে গণতন্ত্র প্রতিষ্ঠা, প্রতি মাসে অন্তত দুটি জেলায় জনসভা করা, ভারতের অর্থনৈতিক কার্যকলাপের কথা শক্তভাবে বারবার জনসভায় তুলে ধরা, অধ্যাপক এমাজউদ্দীন আহমদকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেওয়াসহ বিভিন্ন পরামর্শ দেন।
চিঠিতে তিনি বলেন, ‘২০ দলের বাইরের বিরোধী দলসমূহকে একত্রিত করে বাংলাদেশে জবাবদিহিতা মূলক গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দেলনকে সুসংহত করার জন্য আপনার হাতে সময় আছে বড় জোড় নয় মাস। সম্ভবত: এই সময়ের মধ্যে আপনার বিরুদ্ধে দূর্নীতির মামলায় রাজনীতির আলোকে বিচারের রায় বেরুবে। এই কয়েক মাস পরিশ্রম করলে জনগণের রায় আপনার পক্ষে আসার সম্ভাবনা সমধিক।’
তিনি উল্লেখ করেন, ‘ইতিমধ্যে তারেক রহমানের মামলার রায় বেরিয়েছে। অনৈতিক কমিশন নেবার মামলায় আদালত তারেক জিয়ার সাত বছরের জেল দিয়েছে। এটা কি সুষ্ঠ বিচারের রায় না রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ? এর ফয়সালা ছাত্রদলের ২০-৩০ জনের মিছিলে হবে না, এতে কেবল আপনাদের শক্তির অপচয় এবং ভুল কাজ। ফয়সালা হবে মূলত: সুষ্ঠ গণতন্ত্রের আন্দোলনে এবং উচ্চ আদালতে।’
জাফরুল্লাহ আরো লিখেছেন, ‘আন্তর্জাতিক বিষয়, বিশেষত ভারতীয় আগ্রাসন, অনুপ্রবেশ, একাধিক ট্রানজিট ও বাংলাদেশের সঙ্গে সিকিম-ভুটানতুল্য ব্যবহার পর্যবেক্ষণ ও প্রতিরোধ বিষয়ে দলের (বিএনপি) সদস্য নয় অথচ বিশেষ ক্ষেত্রে পারদর্শী, যোগ্যতাসম্পন্ন ও সুদক্ষ ব্যক্তিদের কোঅপ্ট করার বিধান আছে।’
‘এসব বিষয়ে অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক তোফায়েল আহমদ, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ফেরদৌস আজিম, উপাচার্য পারভীন হাসান, নারী প‌ক্ষের শিরীন হক, সুজনের বদিউল আলম মজুমদার, হাফিজ উদ্দিন আহমদ, অধ্যাপক আইনুন নিশাত, অধ্যাপক এম আর খান, বারডেমের ডা. এ কে আজাদ খান, আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞ ড. এস এ খান, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, আইন বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, বিআইডিএসের বিনায়ক সেন, প্রাক্তন আমলা আলী ইমাম মজুমদার, সাদত হোসেন, শওকত আলী, আলী আকবর খান প্রভৃতি বিশিষ্টজনকে কমিটিসমূহে কোঅপ্ট করলে কমিটির কাজের গুরুত্ব বাড়বে এবং বিএনপি জ্ঞানসমৃদ্ধ হবে ও ভবিষ্যতে দেশ শাসনে আপনার সুবিধা হবে।’