নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার কৈশারপাড়া ইউনিয়ন থেকে পান্না আক্তার (১৩) নামে এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পান্না আক্তার উন্দানিয় গ্রামের আবদুল ওহাবের মেয়ে এবং পীরকোট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পড়ালেখাসহ বিভিন্ন বিষয় নিয়ে পারিবারের সদস্যরা তাকে বকা দেয়। এতে সে অভিমান রাত ১১টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
রাতেই পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে সোমবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সোমবার বেলা ৩টার দিকে লাশ উদ্ধার করে।
সেনবাগ থানার ওসি (তদন্ত) অজিৎ কুমার মিত্র জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

