ঢাকাMonday , 22 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিল নার্সারি স্থাপন প্রকল্পের আওতায় দেশব্যাপী পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম অব্যাহত

Link Copied!

মনিরামপুরের খেদাপাড়া বাঁওড়ে রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

মনিরামপুরের খেদাপাড়া বাঁওড়ে রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

ডেস্ক রিপোর্ট : দেশে মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাণীজ আমিষের চাহিদা পূরণসহ মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে মৎস্য অধিদপ্তরের বিল নার্সারি স্থাপন এবং পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় বিভিন্ন উপজেলার নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলছে। এ কার্যক্রমের ধারাবাহিকতায় সম্প্রতি যশোরের মনিরামপুর ও শার্শায়, বাগেরহাটের ফকিরহাটে, মুন্সিগঞ্জের গজারিয়ায়, নাটোরের সিংড়ায় রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মনিরামপুর (যশোর) : মনিরামপুরের খেদাপাড়া বাঁওড়ে গত ২০ আগস্ট ৬৭৮ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বিশেষ অতিথি ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিত্যরঞ্জন বিশ্বাস, জেলেদের পরিচয়পত্র প্রদান প্রকল্পের প্রকল্প পরিচালক আরিফুর রহমান তরফদার, বিল নার্সারি স্থাপন এবং পোনা অবমুক্তকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান, বৃহত্তর যশোর মৎস্য উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হরেন্দ্রনাথ সরকার এবং উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। পোনামাছ অবমুক্তির পূর্বে জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করেন প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
শার্শা (যশোর) : শার্শার সাদিপুর পাঁচুয়ার বাওড়ে গত ২১ আগস্ট ৭৪২ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (শার্শা), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ঝিকরগাছা), মৎস্য সঙ্গনিরোধ কর্মকর্তা, যশোরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা কমিটির সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান, সুফলভোগী সদস্যসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
ফকিরহাট (বাগেরহাট) : ফকিরহাটের নলিয়ান খাল, গজারিয়া বিল, বাককাটা খাল ও আট্টাকা খাঁ পাড়া সুড়ীর খালে গত ২০ আগস্ট ১,৯৭৮ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের খুলনা বিভাগের উপ-পরিচালক রঞ্জিত কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা কমিটির সদস্য, সুফলভোগীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গজারিয়া (মুন্সিগঞ্জ) : গজারিয়ার ট্যাংগারচর বিলে গত ১৮ আগস্ট ৬৯০ কেজি  পোনামাছ অবমুক্ত করা হয়। মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) পরিমল চন্দ্র দাস, , প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা অলিয়ূর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বিলকিস, বিল নার্সারি প্রকল্পের সহকারি পরিচালক এইচএম মনিরুজ্জামান, সহকারি পরিচালক (মৎস্য) আব্দুর রাজ্জাক ও ছালমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা, সুফলভোগীসহ আরো অনেকে।
সিংড়া (নাটোর) : গত ১৬ আগস্ট সিংড়ার বুড়িয়ার বিলে ৬৬৬ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা (নাটোর) আতাউর রহমান খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী, বিল নার্সারি প্রকল্পের মূল্যায়ন কর্মকর্তা শিরিন শিলা, সুফলভোগী দলসহ আরো অনেকে।
শরনখোলা (বাগেরহাট) : শরনখোলার সোনাতলা খালে গত ১১ আগস্ট ৮৩৬ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান, খুলনা বিভাগের উপ-পরিচালক রঞ্জিত কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল ওদুদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা (বাগেরহাট সদর) প্রণব কুমার, সিনিয়র মৎস্য কর্মকর্তা (রামপাল) জয়দেব কুমার পাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা (কচুয়া) কবির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (শরনখোলা) ফেরদৌস আনসারি, সুফলভোগী দলসহ আরো অনেকে। এদিকে, ১২ আগস্ট রায়েন্দা খালে ৮৪৬ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। এ সময় উপরোল্লেখিত অতিথিবৃন্দ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল।