নিজস্ব প্রতিবেদক : রোগীদের সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আরও ৫টি নতুন পূর্ণাঙ্গ বিভাগ চালু হচ্ছে। বিভাগগুলো হলো, রেসপিরেটরি মেডিসিন, পেডিয়াট্রিক নিউরোলজি, প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন, প্যাডিয়াট্রিক কার্ডিওলজি এবং পেডোডনটিকস। এছাড়া হ্যান্ড অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি উইংও চালু হচ্ছে। সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের ৫০তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় নতুন বিভাগ ও উইং চালু করার প্রস্তাব করা হয়।পরে সিন্ডিকেট সভায় এ প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।
উল্লেখ্য, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৪৬টি বিভাগ চালু রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৫০তম একাডেমিক কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক হুমায়ুন সাত্তার, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামসুল আলম, প্রিভেনটিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ শরীফুল ইসলাম, বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, সার্জারি অনুষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুর রহিম, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নকুল কুমার দত্ত, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, অবস অ্যান্ড গাইনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. পারভীন ফাতেমা, কার্ডিয়াক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারী, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাজিদ হাসান, নাক কান গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারসহ অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যরা।

