ঢাকাMonday , 22 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে পিস স্কুল বন্ধ করে দিয়েছে প্রশাসন

Link Copied!

CTGচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় স্থাপিত পিস ইউনিভার্সেল স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।
চট্টগ্রাম জেলা প্রশাসকের (শিক্ষা শাখা) অফিস আদেশে সোমবার থেকে এই স্কুলের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে মিরসরাই উপজেলা প্রশাসন।
প্রশাসনের নির্দেশে রোববার বিকেলেই স্কুলের সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে। স্কুলের যাবতীয় আসবাবপত্র গুটিয়ে নিয়ে মূল ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন ভবন মালিক। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া আহমেদ সুমন মিরসরাই পিস স্কুল অ্যান্ড কলেজ বন্ধ করে দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।
২০১৫ সালে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় একটি ভাড়া ভবনে পিস নাম দিয়ে প্রতিষ্ঠানটি চালু করা হয়। ইংরেজি ও আরবি ভার্সনে স্কুলটি পরিচালিত হতো। সম্প্রতি পিস নামের প্রতিষ্ঠানগুলো নিয়ে বিতর্ক উঠলে গত জুলাই মাসে মিরসরাইয়ের এই প্রতিষ্ঠানটি ‘পিস’ নামটি পরিবর্তন করে ইউনিভার্সেল স্কুল অ্যান্ড কলেজ নামকরণ করে। কিন্তু নাম পরিবর্তন করলেও স্কুলটির শেষ রক্ষা হলো না।
এদিকে বছরের শেষদিকে স্কুলটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীদের অধ্যয়নের ব্যাপারে সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা না থাকায় অনিশ্চিত হয়ে পড়েছে কয়েকশ শিক্ষার্থীর ভবিষ্যৎ।
স্কুলের চেয়ারম্যান সৈয়দ আলীম উদ্দিন জানান, সম্প্রতি ‘পিস’ নিয়ে বিতর্ক ওঠায় আমরা স্কুলটির নাম পরিবর্তন করে ইউনিভার্সেল স্কুল অ্যান্ড কলেজ নামকরণ করেছি। এই প্রতিষ্ঠানটি কোনোভাবেই পিস স্কুলের শাখা নয়। এটি একটি স্বতন্ত্র বিদ্যাপীঠ। আমরা এ নিয়ে সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করব।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া আহমেদ সুমন জানান, ‘শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় স্কুলটি বন্ধের ব্যাপারে জেলা প্রশাসকের শিক্ষা শাখা থেকে একটি নির্দেশনা এসেছে। ওই নির্দেশনার আলোকে স্কুলটির সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।