ঢাকাMonday , 22 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ১৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

Link Copied!

Gaibandhaগাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা পৌর শহরের ১ নম্বর রেলগেটের পূর্ব পাশের দোকানে অগ্নিকাণ্ডেে অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডে ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত জিনিয়াস কম্পিউটারের স্বত্বাধিকারী শাহিন মিয়া জানান, সকালে খবর পেয়ে এসে দেখি দোকানে আগুন লেগেছে। এ ঘটনায় আমার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মোটরসাইকেল পার্টসের দোকান অটো কর্নারের টিপু মিয়া জানান, আগুনে তার দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে তার ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, গতরাত থেকেই শহরের ১ নম্বর ট্রাফিক মোড় এলাকায় বিদ্যুৎ ছিল না। তাই অগ্নিকাণ্ডে শর্টসার্কিট থেকে লাগতে পারে না। পরিকল্পিতভাবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) আব্দুস সামাদ জানান, অগ্নিকাণ্ডেের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।