ঢাকাSaturday , 20 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতাযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক : স্বাধীনতাযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, ‘ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করছিল স্বাধীনতাযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে।’
শনিবার দুপুরে খাদ্য ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
কামরুল ইসলাম বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র নায়ককে হত্যা করা হয়েছে। কিন্তু আমাদের জাতির পিতাকে যেভাবে সপরিবারে হত্যা করা হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে একটিও নেই।’
খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকসহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বিশ্বব্যাংক অর্থ প্রত্যাহার করার পরেও পদ্মা সেতু হচ্ছে।
স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ফয়েজ আহমদসহ খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।