নিজস্ব প্রতিবেদক : জেলায় জেলায় জঙ্গিবাদবিরোধী কর্মসূচি ঘোষণা করেছে ১৪ দল।
শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক থেকে এ কর্মসূচি ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
ঘোষণা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর মানিকগঞ্জে, ২৩ সেপ্টেম্বর গাইবান্ধায়, ২৪ সেপ্টেম্বর জয়পুরহাটে এবং ২৫ সেপ্টেম্বর নওগাঁয় অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ১৪ দলের জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ সমাবেশ।

