ঢাকাSaturday , 20 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে কয়েদির মৃত্যু

Link Copied!

natoreনাটোর প্রতিনিধি : নাটোরে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে এক বছরের সাজাপ্রাপ্ত জেলা কারাগারের এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম ইলিয়াস হোসেন।
শনিবার সকালে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইলিয়াস গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে।
নাটোর জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ জানান, নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে ইলিয়াস হোসেনকে গত ১১ আগস্ট মাদক সেবনের দায়ে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আকতার। পরে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।
কারাগারে থাকা অবস্থায় সে মাদক সেবনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন অঙ্গভঙ্গি করত। গতরাতে সে পেটে ব্যাথার কথা কর্তৃপক্ষকে জানায়। পরে কারা কর্তৃপক্ষ তাদের কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখানে তার পেটের ব্যাথা না কমলে রাতেই তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, ইলিয়াস হোসেন প্রকৃত পক্ষে মাদক সেবী ছিল। পেটের ব্যাথা বলে হাসপাতালে ভর্তি হলে সে হার্ট অ্যাটাকে মারা যায়।