ঢাকাSaturday , 20 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ পুলিশ সদস্যের

Link Copied!

Policeচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) কর্মরত প্রিয় রঞ্জন চাকমা (৪০) নামে এক পুলিশ কনস্টেবলের খোঁজ মিলছে না ১৫ দিন ধরে।
চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইন হাসপাতাল থেকে ৫ আগস্ট শুক্রবার নিখোঁজ হন এই পুলিশ সদস্য। এর পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার ও পুলিশ বিভাগ।
নিখোঁজ পুলিশ সদস্যের বাড়ি খাগড়াছড়ি জেলার সদর উপজেলার বেতছড়ি মধ্যপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত সুরোজ কুমার চাকমা, মায়ের নাম মৃত জ্যোৎস্না চাকমা।
প্রিয় রঞ্জন চাকমার স্ত্রী নীরা চাকমা জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে সিএমপির বন্দর থানাধীন ফকিরহাটের কাছে জেটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। কিছুদিন ছুটি কাটিয়ে ১ আগস্ট সোমবার তিনি কর্মস্থলে ফেরেন।
২ আগস্ট থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মোবাইলে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে তার পরিবার ৬ আগস্ট তার কর্মস্থলে সরাসরি খোঁজ নিতে আসেন। এই সময় কর্মস্থল থেকে তার পরিবারকে জানানো হয়, ৫ আগস্ট শুক্রবার সকালে প্রিয় রঞ্জন চাকমা অসুস্থ বোধ করলে তাকে সরকারি অ্যাম্বুলেন্সে করে দামপাড়া পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু এর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার জেটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম বলেন, ‘৫ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন প্রিয় রঞ্জন। আমরা প্রতিদিন প্রিয় রঞ্জন চাকমার খোঁজে বিভিন্ন স্থানে লোক পাঠাচ্ছি। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।’