নিজস্ব প্রতিবেদক : দলের নেতা-কর্মীদের মধ্যে আসল ও নকলদের চিহ্নিত করা দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘দল ক্ষমতায় এলে অনেকে সুবিধা নেওয়ার জন্য সংগঠনে আসবে। তবে এর মধ্যে আসল-নকলদের নিহ্নিত করা দরকার। হাইব্রিডের ভিড়ে যেন আসল ও দুঃসময়ের কর্মীরা হারিয়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে।’
রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার বিকেলে যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দুঃসময় যখন আসবে, তখন বাতি জ্বলিয়েও হাইব্রিডদের খুঁজে পাওয়া যাবে না।’

