ঢাকাFriday , 19 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যের নায়ক খোঁজা হবে

Link Copied!

Mayaনিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, রায় কার্যকর হয়েছে। যারা বিদেশে পলাতক রয়েছে তাদেকে নিয়ে এনে রায় কার্যকর করা হবে। এখন আমরা এ হত্যাকাণ্ডের নেপথ্যের নায়ককে খুঁজবো।
শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। জাতীয় শ্রমিক লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে মন্ত্রী খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, ‘খালেদা জিয়ার অবস্থা এখন এতো খারাপ হয়ে গেছে যে, তিনি জন্মদিন পালন করলে কেউ কেক খেতে আসবে না। দিনদিন তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মুছে দেওয়ার জন্য কাজ করেছেন জিয়াউর রহমান। তিনি চাননি বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র থাকুক।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ১৯৭১-এর প্রতিশোধ নিতে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল।
`বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমানের কোনো সম্পৃক্ততা নেই` মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তিনি ডাহা মিথ্যা কথা বলেছেন। বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষীরা প্রসিকিউশনে যে সাক্ষী দিয়েছেন তাতে প্রমাণ হয়েছে তিনি (জিয়াউর রহমান) বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত।’
জাতিকে মুক্তিযুদ্ধের চেতনাবিমুখ করতে কাজ করেছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়া উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পক্ষে অনুপ্রবেশকারী হিসেবে তিনি (জিয়াউর রহমান) যুদ্ধে অংশ নিয়েছিলেন। আর খালেদা জিয়া ছিলেন পাকিস্তানের সেনাদের জিম্মায়। তারা চাননি বাংলাদেশ স্বাধীন হোক। যখন দেশ স্বাধীন হলো তখন দেশকে নিয়ে তারা নানামুখী ষড়যন্ত্র শুরু করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়া রাষ্ট্র ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনীদের রাষ্ট্রিয়ভাবে প্রতিষ্ঠিত করে। রাজাকাদের মন্ত্রীসভায় জায়গা দেয়। পরে বেগম জিয়াও ক্ষমতায় এসে একই কাজ করেছিলেন নিজামী ও মুজাহিদকে মন্ত্রীসভায় জায়গা দিয়ে।
সদ্য ঘোষিত ৫০২ সদস্য বিশিষ্ট বিএনপির কমিটিকে বাজার কমিটি বলে উপহাস করেন এ মন্ত্রী।
আয়োজক সংগঠনের সভাপতি সামসুল আলম বকুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ প্রমুখ।