ঢাকাFriday , 19 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসাবাড়িতে গ্যাস বন্ধের চিন্তা গণবিরোধী

Link Copied!

Napনিজস্ব প্রতিবেদক : বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করা নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বলছে, ‘সরকারের এ ধরনের পদক্ষেপ হবে গণবিরোধী ও হঠকারী।’
শুক্রবার দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এক বিবৃতিতে বলেন, ‘বাসাবাড়িতে গ্যাস সংযোগে বন্ধ না করে সরকারের উচিত হবে মিটার স্থাপন, গ্যাস বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন, দেশকে এলপিজি নেটওয়ার্কের আওতায় আনার জন্য এলপিজি খাতে সক্ষমতা বাড়ানো।’
তারা বলেন, ‘বাসাবাড়িতে গ্যাস বন্ধের প্রস্তাব জ্বালানি নিরাপত্তা বিধানে সরকারি অঙ্গীকারের পরিপন্থী। গ্যাস খাতে সিস্টেম লসের নামে লুটপাট বন্ধ না করে গ্যাস সংযোগ বন্ধ ও বিচ্ছিন্ন করার প্রস্তাব গণবিরোধী ও জনস্বার্থ পরিপন্থী।’
দেশের মোট গ্যাসের মাত্র ১২ শতাংশ গৃহস্থালির কাজে ব্যবহৃত হচ্ছে জানিয়ে তারা বলেন, ‘শিল্পকলকারখানায় গ্যাস সংযোগের নামে কোটি কোটি টাকা লুটপাট হলেও সরকার বা পেট্রোবাংলা গ্যাস বিতরণ কোম্পানিগুলোর অসাধু কর্মচারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। উল্টো বাসাবাড়ির সাধারণ গ্রাহকদের ওপর খড়গ চালাতে প্রস্তুতি নিচ্ছে, যা জনস্বার্থবিরোধী ছাড়া অন্য কিছুই নয়।
বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধ হলে জীবনযাত্রার ব্যয় বহুগুণে বৃদ্ধি পাবে উল্লেখ করে ন্যাপ নেতারা বলেন, ‘এলপিজি সিলিন্ডার ব্যবসায় এখনো গুটিকয়েক ব্যবসায়ীর হাতে বন্দি। বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধ হলে তারা একচেটিয়া ব্যবসার নামে জনগণের টাকা লুটপাটে মত্ত হবে।’
বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে জামিন না দিয়ে কারাগারে প্রেরনের ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
তারা বলেন, ‘আদালতে রিজভীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের ঘটনায় ন্যায়বিচার প্রতিফলিত হয়নি বলে দেশবাসী মনে করেন। অসুস্থ রিজভীকে জামিনযোগ্য মামলায় জামিন না দিয়ে কারাগারে প্রেরণ শাসকগোষ্ঠীর ইচ্ছারই প্রতিফলন।’ নেতৃদ্বয় অবিলম্বে রিজভীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।
ন্যাপের নেতারা ছাত্র-ছাত্রীদের টিউশন ফি ৩০ ভাগ বৃদ্ধির পরিপত্র বাতিলের দাবি জানান।