মাগুরা প্রতিনিধি : ফেসবুকে এক নারীর ছবি ও ভিডিও পোস্ট করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ফারুক হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকা থেকে আজ শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে তাকে আটক করা হয়।
আটক ফারুক ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে। এ ঘটনায় সদর থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, ফারুক দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক নারীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। সর্বশেষ সে গোপনে ওই নরীর ছবি ও ভিডিও ধারণ করে গত ১৭ আগস্ট বুধবার ফেসবুকে তা পোস্ট করে নানা আপত্তিকর মন্তব্য করে।
এ ঘটনায় পুলিশ ফারুককে আটক করে। ফারুক পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

