ঢাকাFriday , 19 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গরমে রেললাইন বাঁকা, ট্রেন চলাচল বিঘ্ন

Link Copied!

CTG-Railব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতিরিক্ত গরমে রেললাইন বাঁকা হয়ে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
আজ শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া উপজেলার গঙ্গাসাগর এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাঁকা রেললাইন মেরামত শেষে দুপুর সোয়া ২টার দিকে ট্রেন চলাচল আবার শুরু হয়।
আখাউড়া রেলওয়ে জংশনের কেবিন স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের গঙ্গাসাগর এলাকায় রেললাইনের কিছু অংশ বাঁকা হয়ে যায়। এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে সংশ্লিষ্ট বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ শেষ করলে বেলা সোয়া ২টার দিকে ওই পথে ট্রেন চলাচল শুরু হয়। অতিরিক্ত তাপমাত্রার কারণেই এমনটি ঘটছে বলে তিনি জানান।