ঢাকাFriday , 19 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Link Copied!

Road-Accident-নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. শহীদ (১৮) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সহকর্মী আলমগীর হোসেন (১৮)।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) সূত্র থেকে জানা যায়, ফুটবল খেলে বাসায় ফেরার পথে মাতুয়াইল খেলার মাঠের সামনে আশিয়ান সিটির একটি বাস শহীদ ও আলমগীরকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক নেওয়া হয়। সকাল সাড়ে ১০টা কর্তব্যরত চিকিৎসক শহীদকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া।