
আবুল হায়াত বাচ্চু, সাভার : আশুলিয়ার ধামসোনা ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ইউপি সদস্যদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বলিভদ্র বাজার সংলগ্ন একটি মাঠে দায়িত্বভার গ্রহণ উপলক্ষে এ দোয়া ও আলোচনা সভাটি বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। স্বণির্ভর ধামসোনা ইউপি’র সাবেক চেয়ারম্যান ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, আশুলিয়া ইউপি’র চেয়ারম্যান সাহাব উদ্দিন মাদবর, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইমতিয়াজ আহমেদ।
এ ছাড়া বক্তব্য রাখেন স্বণির্ভর ধামসোনা ইউপি’র চেয়াম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য মো. মইনুল ইসলাম ভূঁইয়া, হারুণ অর রশিদ, আব্দুল কুদ্দুস, আবু সাদেক হোসেন ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শহীদুল্লাহ মুন্সিসহ বিপুল সংখ্যক এলাকাবাসী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ধামসোনা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান।

