ঢাকাWednesday , 10 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেভ করার পর মুখের ফুসকুড়ি থেকে মুক্তির উপায়

Link Copied!

shabeলাইফস্টাইল ডেস্ক : অনেকেই ত্বকে ফুসকুড়ির সমস্যায় ভোগেন। ফলে দাড়ি কামানোর পর নতুন দাড়ি বের হয় এবং সেইসঙ্গে ওঠে লাল ফুসকুড়ি। তাতে দেখা যায় পুঁজ। আবার বেশি খোঁটাখুঁটি করলে রক্তারক্তি কাণ্ড!
এই সমস্যা থেকে রক্ষা পেতে জেনে নিন কয়েকটি উপায়।
* ৩ দিনের অপেক্ষার পর শেভ করুন। মুখের দাড়ি বাড়তে সময় দিন। ঘন ঘন শেভিং আপনার মুখের ফুসকুড়ির প্রভাব বাড়াতে পারে।
* হাইড্রোকর্টিসোন যুক্ত ক্রিম ব্যবহার করুন। সপ্তাহে ২-৩ দিন এটির ব্যবহারে আপনার ত্বকের সমস্যা দূর হবে। ত্বকের ফোলা ও লাল ভাব দূর হবে। আরামবোধ করতে পারবেন। আবার এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন।
* এই ধরনের ফুসকুড়ি থেকে যতটা সম্ভব দূরে থাকা ভালো। নখ দিয়ে খুটলে হিতে বিপরীত হতে পারে। এমনকি ত্বকে দেখা দিতে পারে ইনফেকশন।
* আপনার ত্বকে যদি এই ধরনের ফুসকুড়ি ওঠার প্রবণতা বেশি থাকে তবে অ্যালোভেরা জেলযুক্ত শেভিং ক্রিম ব্যবহার করুন। শেভ করার আগে অবশ্য রেজ়ারের ব্লেডটি দেখে নিন, আদতেও ব্যবহার করা যাবে কি না।
* হালকা গরম পানি দিয়ে শেভ করা ভালো। তাতে ত্বকে ইনফেকশনের প্রবণতা কমে, ফুসকুড়ি ওঠার সম্ভাবনা কমে।
* ভালো কোয়ালিটির শেভিং ক্রিম ব্যবহার করাই ভালো। তবে যেকোনো ক্রিম ব্যবহারের আগে দেখে নিন তা আপনার ত্বকে স্যুট করছে কি না।