ঢাকাMonday , 8 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চান্দগাঁওতে ৮০০০ ইয়াবাসহ আটক ২

Link Copied!

Yabaচট্টগ্রাম প্রতিনিধি : নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে আট হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে খাজা রোড এলাকায় ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- মো. জাহেদ (১৯) ও মো. রাব্বিকে (২১)। তারা কক্সবাজার থেকে ট্রাকের পেছনে অতিরিক্ত চাকার সঙ্গে বিশেষ কৌশলে একটি বাক্সের ভেতর ইয়াবাগুলো লুকিয়ে নিয়ে আসছিল বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির।
তিনি জানান, খাজা রোড এলাকার রাস্তার পাশে অপেক্ষমাণ একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় আটক দুইজনকে আটক করা হয়। তাদের দুইজনেরই বাড়ি কুমিল্লা সদরে। ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে ‘
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।