ঢাকাSunday , 7 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত

Link Copied!

Bondukরাজশাহী প্রতিনিধি : বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের জোড়াপুকুর আশ্রয়ণ প্রকল্পের পাশে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুঠিয়া সার্কেলের এএসপি আসলাম আহমেদ জানান, পুলিশ রাতে ওই এলাকায় টহল দিতে গেলে তাদের লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে দুর্বৃত্তরা পিছু হটলে অজ্ঞাত ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।